বিজ্ঞাপন

সামনের দিনগুলো কঠিন, তেলের দাম বাড়বে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সামনে ভালো সময় অপেক্ষা করছে না, কঠিন সময় আসছে। চলমান যুদ্ধ দেশের জন্য ক্ষতি সৃষ্টি করছে এবং এর প্রভাবে তেলের দাম ও অন্যান্য জিনিসপত্রের দাম বাড়বে। তবে এই পরিস্থিতি সয়ে এগিয়ে যেতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমেছে, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। আইন-বহির্ভূত কোনো কর্মকাণ্ড আমরা সহ্য করব না।”

আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সকলকে সতর্ক থাকতে হবে, গায়ের জোরে আইন-অমান্য করলে আমরা কঠোর হাতে দমন করব। আইন মেনে চলাই সবার জন্য বাধ্যতামূলক।”

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “আমরা যে কথা বলি, আমাদের দলীয় নেতা তারেক রহমান যা বলেন, আমরা তা কাজের মাধ্যমে প্রমাণ করি। যারা আইন-বহির্ভূত কাজ করছে, তাদের সঙ্গে আমরা কোন রকম ছাড় দেব না। আমাদের কাজ ও ইবাদতের মাধ্যমে ইনশাআল্লাহ সঠিক পথে এগোতে হবে।”

পড়ুন: সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন