বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন কিউই অধিনায়ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক অ্যামেলিয়া কের। টানা ১০ ইনিংসে ৩০ বা তার বেশি রান করে তিনি গড়েছেন অনন্য কীর্তি, যেখানে তার মোট সংগ্রহ ৫৫৪ রান।

বিজ্ঞাপন

এই ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি দলের সাফল্যেও বড় ভূমিকা রেখেছেন কের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে চতুর্থ ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ১৫৯ রান। জবাবে সোফি ডিভাইন-এর ৩৪ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসে ৯ বল হাতে রেখেই জয় পায় কিউইরা। এই ম্যাচে কের করেন ৩১ রান।

চলতি সিরিজজুড়েই দুর্দান্ত ফর্মে আছেন কের। প্রথম ম্যাচে ৭৮ রান করার পর পরবর্তী ম্যাচগুলোতেও ধারাবাহিকভাবে রান করে গেছেন তিনি। শেষ ১০ ইনিংসে (১১ ম্যাচে) তার মোট রান ৫৫৪, স্ট্রাইকরেট ১৪২। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ১২টি উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি রেট ৬.৭৪।

এর আগে নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ৯ ইনিংসে ৩০+ রানের রেকর্ড ছিল চামারি আতাপাত্তু ও রেবেকা ব্লেক-এর। এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে গেলেন কের।

উল্লেখ্য, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি এবং টুর্নামেন্টসেরা হওয়ার পাশাপাশি আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন।

পড়ুন- সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

দেখুন- ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই: রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন