বিজ্ঞাপন

ছোটবেলার মতো ঈদের আনন্দ বড় হলে পাওয়া যায় না : জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান প্রায় দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন। আগে থেকে স্টেজ শো করার জন্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে যাওয়া-আসা তার। কিন্তু ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর মামলায় অভিযুক্ত করায় আর দেশে ফেরা হয়নি। তারপর থেকে যুক্তরাষ্ট্রেই থাকছেন এবং সেখানে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে শোবিজ তারকাদের নিয়ে কাজ করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এ সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রে থাকার কারণে গত বছর ও এবার সেখানেই ঈদ উদযাপন করতে হয়েছে তাকে। আগে বাংলাদেশে থাকাকালীন যখন শিল্পী সমিতির দায়িত্বে ছিলেন, তখন ঈদ ছাড়াও বিভিন্ন উৎসব-আয়োজনে সংগঠনের সদস্যদের কাছে উপহার পৌঁছে দিতেন। এমনকি সংগঠনের দায়িত্বে না থাকার পরও উৎসবে ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। কিন্তু এখন দেশ থেকে বিদেশে থাকার কারণে এসবই মিস করেন বলে  জানালেন জায়েদ খান।

ঈদের স্মৃতি নিয়ে আলাপচারিতার ফাঁকে জানালেন, ঈদের দিন সালামি দেয়া-নেয়া অন্যরকম ভালোলাগা কাজ করে তার মধ্যে। যা এখন দূর প্রবাসে বসে মনে করেন তিনি। বলেন, ঈদের দিন পরিবারের সদস্য যেমন, ভাতিজা-ভাগনেসহ যারা আছে, তাদের সালামি দিতাম। আবার আমি নিজেও সালামি পেতাম। সালামি পেতে কার না ভালো লাগে, হোক না বড় হয়েছি; তো কী হয়েছি। পরিবারে ভাই-বোনের মধ্যে সবার ছোট থাকায় সালামি পেতাম।

পড়ুন- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

দেখুন- দেশ ঘুরে দাঁড়ালেও, সংকট কাটেনি: বিরোধীদলীয় নেতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন