বিজ্ঞাপন

গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিজা বেগম (২১) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকাল তিনটার দিকে পৌর এলাকার গোহাটি পাড়া থেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

লিজা বেগম গোহাটি পাড়ার খট্টু মিয়ার মেয়ে এবং বাঁধন মিয়ার স্ত্রী। পরিবারের লোকজন জানায়, দুই মাস আগে রাজমিস্ত্রী বাঁধন মিয়া সাথে লিজার বিয়ে হয়। আজ দুপুরে স্ত্রীকে বাড়ীতে রেখে বাইরে কাজে যায়। কাজ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকে। সাড়া না পেয়ে ঘরের দেওয়াল টপকে ঘরে প্রবেশ করে লিজার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পবিত্র কুমার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারন জানা যাবে।

পড়ুন- ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হচ্ছে রাতে, আতঙ্কে মধ্যপ্রাচ্য

দেখুন- রয়টার্সের চাঞ্চল্যকর তথ্য, প্রকাশ্যে এলো ইরানের ভয়ংকর শক্তি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন