বিজ্ঞাপন

রেকর্ড ভাঙার দৌড়ে এগিয়ে ‘ধুরন্ধর ২’, পিছিয়ে ‘পুষ্পা’, ‘জওয়ান’

মুক্তির পর থেকেই বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে ‘ধুরন্ধর ২’। মুক্তির চতুর্থ দিনেও ১০০ কোটির বেশি আয় ধরে রেখে ছবিটি শুধু রেকর্ডই গড়ছে না, ভাঙছেও একের পর এক পুরোনো মাইলফলক। চার দিনের মাথায় ৪০০ কোটির ক্লাব পেরিয়ে বিশ্বব্যাপী আয়ে ৭৬১ কোটি টাকায় পৌঁছে গেছে রণবীর সিং অভিনীত এই অ্যাকশন থ্রিলার।

বিজ্ঞাপন

শুরু থেকেই দাপট
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ মুক্তি পেয়েছে ১৯ মার্চ। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ১০২ কোটি ৫৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে ৮০ কোটি ৭২ লাখ রুপি হলেও তৃতীয় দিন থেকেই শুরু হয় ঊর্ধ্বমুখী প্রবণতা। ঈদের ছুটির পুরো সুবিধা নিয়ে তৃতীয় দিনে ছবিটি আয় করে ১১৩ কোটি রুপি। আর চতুর্থ দিন, গতকাল রোববার আয় দাঁড়ায় ১১৪ কোটি ৮৫ লাখ রুপি, যা এখন পর্যন্ত ছবিটির একদিনে সর্বোচ্চ সংগ্রহ। সব মিলিয়ে চার দিনে ভারতের বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫৫০ কোটি ১২ লাখ রুপি, যা সাম্প্রতিক সময়ের অন্যতম দ্রুততম আয়ের রেকর্ড।

৪০০ কোটিতে দ্রুততম
মাত্র চার দিনেই ৪০০ কোটির ক্লাবে প্রবেশ করে নতুন ইতিহাস গড়েছে ‘ধুরন্ধর ২’। এত কম সময়ে এই অঙ্ক ছোঁয়ার নজির আগে দেখা যায়নি। যেমন–

  • ‘পুষ্পা ২’ এই মাইলফলকে পৌঁছাতে সময় নিয়েছিল প্রায় ৭ দিন।
  • ‘জওয়ান’ ৯ দিন
  • ‘অ্যানিমেল’ ১০ দিন
  • ‘পাঠান’ ও ‘স্ত্রী ২’ ১১ দিন
  • ‘ছাভা’ ১৪ দিন

এমনকি ‘ধুরন্ধর’-এর প্রথম কিস্তিরও ৪০০ কোটিতে পৌঁছাতে লেগেছিল ১২ দিন। ফলে সিকুয়েলটি স্পষ্টভাবেই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা ও দর্শকচাহিদার নতুন মাত্রা তুলে ধরছে।

বিশ্ববাজারেও বিস্ফোরণ
শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ‘ধুরন্ধর ২’। চার দিনের মাথায় ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৭৬১ কোটি রুপি। এই আয় দিয়ে ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত অন্য সব ছবিকে ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে এটি। এমনকি ‘বর্ডার ২’-এর লাইফটাইম আয় ৪৬৪ কোটি ৫০ লাখ রুপি অতিক্রম করেছে মাত্র চার দিনেই, যা নিজেই একটি বড় রেকর্ড।

দক্ষিণ ভারতেও শক্ত অবস্থান
বলিউড ছবির জন্য দক্ষিণ ভারতীয় বাজার ঐতিহ্যগতভাবে চ্যালেঞ্জিং হলেও ‘ধুরন্ধর ২’ সেখানে ব্যতিক্রম তৈরি করেছে। চতুর্থ দিনে ছবিটির তেলুগু সংস্করণ আয় করেছে ৫ কোটি ২৫ লাখ রুপি (প্রায় ৬৯ কোটি টাকা) এবং তামিল সংস্করণ আয় করেছে ২ কোটি ৫০ লাখ রুপি (প্রায় ৩৩ কোটি টাকা)।
দক্ষিণে ডাবড ভার্সনের এই সাড়া ছবিটির প্যান-ইন্ডিয়া আবেদনকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সব মিলিয়ে বলা যায়, ঈদের বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ এখন শুধু একটি হিট সিনেমা নয়—এটি পরিণত হয়েছে এক রেকর্ড-ব্রেকিং ঘটনায়।

পড়ুন- সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

দেখুন- রয়টার্সের চাঞ্চল্যকর তথ্য, প্রকাশ্যে এলো ইরানের ভয়ংকর শক্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন