স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ প্রদান করা হবে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে। ত্রিশ কর্মদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, ১৪ সদস্যের বিশেষ কমিটির মাধ্যমে অধ্যাদেশগুলো আলোচনা করে নির্ধারণ করা হবে কোনটি দ্রুত বাস্তবায়ন করা হবে এবং কোনটি ধীরে ধীরে। পাশাপাশি তিনি জানান, জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি (দায়মুক্তি) কার্যকর করা হবে। এর সঙ্গে বিগত সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ সংশোধনের বিষয়ও আলোচনার অন্তর্ভুক্ত থাকবে।
পড়ুন: ঈদের টানা ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরছে মানুষ
আর/


