বিজ্ঞাপন

আখাউড়ায় ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, তিনজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মামলাসহ আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ২১ মার্চ সন্ধ্যা ছয়টার দিকে বিজয়নগরের চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে ভাড়া নিয়ে আখাউড়ার দিকে আসছিলেন চালক প্রান্তুস দাস। পথে উপজেলার হীরাপুর এলাকায় ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের উত্তরে পৌঁছালে যাত্রী সেজে থাকা ইয়াছিন মিয়া ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সিএনজিটি ছিনতাই করে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন কেশব দাস বিজয়নগর থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। এসআই সুমন কান্তি দে’র নেতৃত্বে তন্তর বাজার এলাকা থেকে প্রধান অভিযুক্ত ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর চৌমহনী এলাকার একটি সিএনজি স্ট্যান্ড থেকে ছিনতাইকৃত সিএনজিটি উদ্ধার করা হয়। এ সময় সুমন চিশতি ও মামুন মিয়াকেও গ্রেপ্তার করা হয়।উদ্ধার হওয়া সিএনজিটির ইঞ্জিন নম্বর R11BRB05105 বলে জানিয়েছে পুলিশ।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন- জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেখুন- রাজবাড়ীতে পাম্প গুলোতে মিলছে না পর্যাপ্ত তেল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন