বিজ্ঞাপন

শাহরুখের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার সমীর ওয়াংখেড়ের

বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলা থেকে মুক্তি দিতে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ মার্চ) মুম্বাই হাইকোর্টে এই মামলার শুনানিতে তিনি দাবি করেন, শাহরুখ খানের কাছ থেকে তিনি কোনো অর্থ গ্রহণ করেননি।

২০২১ সালে মুম্বাইয়ের একটি প্রমোদতরি (ক্রুজ শিপ) থেকে মাদকসহ আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে সিবিআই অভিযোগ করে, আরিয়ানকে মামলা থেকে বাঁচাতে তিনি শাহরুখ খানের কাছে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন, যা পরে ১৮ কোটিতে রফা হয়েছিল। এই আর্থিক অনিয়মের অভিযোগে ২০২৩ সালে সমীরের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।

আদালতে শুনানিতে সমীর ওয়াংখেড়ের আইনজীবী যুক্তি দেন, এনসিবির কাছে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে অভিযান চালানো হয়েছিল এবং আইন মেনেই আরিয়ানসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সিবিআইয়ের কাছে ঘুষ নেওয়ার কোনো যথাযথ প্রমাণ নেই দাবি করে মামলাটি খারিজের আবেদনও জানান তিনি।

উল্লেখ্য, এই মামলায় আরিয়ান খানকে এক মাস জেলে কাটাতে হয়েছিল। যদিও পরবর্তীতে উপযুক্ত প্রমাণের অভাবে আরিয়ানকে নির্দোষ ঘোষণা করা হয়। অন্যদিকে, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা এই দুর্নীতি মামলার শুনানি এখনো চলমান রয়েছে। 

পড়ুন- অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

দেখুন- শেখ হাসিনাকে নিয়ে ভারতের চাঞ্চল্যকর তথ্য! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন