বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ শ্রীনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২


​মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-দোহার সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪-মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার কামারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত মোটরসাইকেল চালক রোমান শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকার তোতা মিয়ার ছেলে। আহতরা হলেন—একই উপজেলার মধ্য বাঘড়া এলাকার জুবায়ের (১৮) ও হাবিব (১৮)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দোহারগামী ‘আরাম পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস কামারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী রোমান মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত তিনজনকে উদ্ধার করে সিএনজি ও পিকআপ ভ্যানে করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আহত জুবায়ের ও হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং বাকি দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ঘাতক বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : ৩৫ বছরের দাপট: মিজান সিন্ডিকেটে বন্দী মুন্সীগঞ্জ স্বাস্থ্য খাত!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন