বিজ্ঞাপন

ভাঙনের মুখে জীবনরেখা সড়ক: ইসলামপুরে যুবকদের স্বেচ্ছাশ্রমে রক্ষা পেল জনপথ

জামালপুরের মেলান্দহ উপজেলার ৫নং চর থেকে ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারি ইউনিয়নের ৪নং চর এলাকা পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক ভাঙনের মুখে পড়লে তা রক্ষায় এগিয়ে আসে স্থানীয় যুব সংগঠন স্বপ্ন সিঁড়ি যুব উন্নয়ন ক্লাব। সময়োপযোগী উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটি পুনরুদ্ধার করে স্থানীয়দের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে সংগঠনটি।

সাম্প্রতিক টানা বর্ষণে ৪নং চর থেকে ৫নং চর পর্যন্ত সড়কটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা দেখা দিলে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান রনি চৌধুরীর নেতৃত্বে দ্রুত রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম কমলের সমন্বয়ে ক্লাবের সদস্য ও স্থানীয় তরুণরা সম্মিলিতভাবে কাজটি সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার দু’পাশে মাটি কেটে শক্তিশালী করা হয় এবং ভাঙন প্রতিরোধে বালুভর্তি সেফটি ব্যাগ স্থাপন করা হয়। ফলে সম্ভাব্য ভাঙন অনেকাংশে ঠেকানো সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এ সড়কটি বর্ষা মৌসুমে প্রায় অচল হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে যুব সমাজের এই উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে এসেছে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শুধু অবকাঠামো উন্নয়ন নয়—সমাজের সার্বিক কল্যাণে কাজ করাই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও জনদুর্ভোগ লাঘব ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা যায় স্বপ্ন সিঁড়ি যুব উন্নয়ন ক্লাব ইতোমধ্যে আরও কিছু জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে—গ্রামীণ সড়ক উন্নয়ন অব্যাহত রাখা, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা, দরিদ্রদের সহায়তা, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক উদ্যোগ।

এলাকাবাসীর প্রত্যাশা, এমন উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে চরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

পড়ুন : জামালপুরে পেট্রোল অকটেনের ভয়াবহ সংকট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন