বিজ্ঞাপন

নেত্রকোনায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময়

নেত্রকোনা জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সাথে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপস্থিত সুধীজন নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মতবিনিময় সভায় মূলত নেত্রকোনা জেলার সার্বিক উন্নয়ন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং নতুন জেলা প্রশাসকের কাছে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় সভাপতির বক্তব্যে নবনিযুক্ত জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান নেত্রকোনা জেলার উন্নয়নে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‍‍“নেত্রকোনা অপার সম্ভাবনাময় জেলা। এ জেলার সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে আধুনিক ও উন্নত নেত্রকোনা বিনির্মাণে আমাদের একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “জেলা প্রশাসনকে আরও বেশি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি ছাড়া তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, সেটি নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।”

এ সময় তিনি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ নাগরিক- সকলের সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার মাধ্যমে নতুন জেলা প্রশাসনের সাথে নেত্রকোনাবাসীর সেতুবন্ধন তৈরি হলো বলে মনে করছেন উপস্থিত সুধীজন।

বিজ্ঞাপন

পড়ুন : দায়িত্ব গ্রহণ করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নতুন প্রশাসক সিরাজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন