বিজ্ঞাপন

রণবীর সিং গুঁড়িয়ে দিচ্ছেন বলিউডের সব রেকর্ড

২০২৬ সালের শুরুতেই ভারতীয় বক্স অফিসে ইতিহাস লিখছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গত ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ সিনেমাটি কোনো বিরতি ছাড়াই ঝড়ের গতিতে এগিয়ে চলছে। আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ মুক্তির ছয় দিনেই ভারতীয় সিনেমার ইতিহাসের একাধিক রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। বলি বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ থেকে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’—সবাই ফিকে। মঙ্গলবার (ষষ্ঠ দিন) পর্যন্ত ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৫৭৬ কোটি রুপি (নেট)।

বিজ্ঞাপন

সপ্তাহের কাজের দিন হওয়া সত্ত্বেও মঙ্গলবার রণবীরের ধুরন্ধর ২ সিনেমার দাপট কমেনি। উল্টো দেশের বিভিন্ন প্রান্তে সকালের শোতে ৩০ শতাংশের বেশি দর্শক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার দেশের বাজারে সিনেমাটি আয় করেছে প্রায় ৫৭ কোটি রুপি।

মাত্র ছয় দিনেই এ সিনেমাটি হিন্দি সিনেমার ইতিহাসের বড় বড় স্তম্ভগুলোকে টপকে গেছে। বলি বাদশাহ শাহরুখ খানের পাঠান ৫৪৩ কোটির মাইলফলক পার করেছে। অন্যদিকে রণবীর কাপুরের অ্যানিমেল ৫৫৬ কোটির রেকর্ড অতীত। সান দেওলের ‘গদর টু’ ৫২৫ কোটির জয়রথ থামিয়ে দিলেন রণবীর সিং। আবার ২০১৭ সাল থেকে হিন্দি ভার্সনে রাজত্ব করা বাহুবলী ২ সিনেমার ৫১১ কোটির রেকর্ডকেও পেছনে ফেলে দিয়েছে ধুরন্ধর ২ সিনেমা।

এবার হিন্দি সিনেমার ইতিহাসে এটিই প্রথম সিনেমা, যা মুক্তির মাত্র পাঁচ দিনেই ৫০০ কোটির গণ্ডি পার করেছে। ওপেনিং উইকএন্ডে এর আয় ছিল ৪৫৪ কোটি টাকা, যার মধ্যে শুধু ‘পেইড প্রিভিউ’ থেকেই এসেছিল ৪৩ কোটি। সোমবারের কালেকশন (৬৫ কোটি) ছিল যে কোনো ভারতীয় সিনেমার জন্য সর্বকালের সেরা।

ট্রেড অ্যানালিস্টদের মতে, যে গতিতে সিনেমাটি এগোচ্ছে, তাতে খুব শিগগির এটি ৭০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে। ‘ধুরন্ধর’ সিনেমার প্রথম পার্ট বিশ্বজুড়ে ১৩০০ কোটি রুপি আয় করেছিল। এবার বিশেষজ্ঞরা বাজি ধরছেন যে, আমির খানের ‘দঙ্গল’-এর অলটাইম রেকর্ড ২০৭০ কোটি টাকা ভেঙে দিতে পারে সিক্যুয়েল ধুরন্ধর ২।

পরিচালক আদিত্য ধরের নিপুণ পরিচালনায় অভিনেতা রণবীর সিং ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং রাকেশ বেদি। স্পাই ইউনিভার্সের এই টানটান উত্তেজনা দর্শকদের বারবার হলমুখী করছে।

পড়ুন:তিন দিনে কত আয় করল বনলতা এক্সপ্রেস?

দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন