বিজ্ঞাপন

ভেদরগঞ্জে মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মর্ডান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার(২৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। সিজারিয়ান অপারেশনের ভূল চিকিৎসায় রোগীর পেটে ইনফেকশন হওয়ার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্লিনিকের বিভিন্ন অব্যবস্থাপনা বর্জ ডিসপোজাল ব্যবস্থা না থাকাসহ নানা অনিয়ম প্রমানিত হয়। এবং ক্লিনিকটিতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্ম নেয়ার পরে মা রোগীর ইনফেকশনের সংখ্যা বেশি। তাই একজন ভুক্তভোগী রোগীর অভিযোগের প্রেক্ষিতে মর্ডান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক বলেন, একটি অভিযোগ পেয়েছি এ হাসপাতালে সিজার করার পরে মা রোগীদের পেটে ইনফেকশন হচ্ছে পঁচে যাচ্ছে। তাই আজ অভিযান পরিচালনা করলাম। এখানে এসে আরোও অব্যবস্থাপনা দেখি, মেডিক্যাল বর্জ ব্যবস্থাপনার কিছু নেই। তাই ক্লিনিক মালিক বাবুল হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করি। আর ৮ টি বিষয় শতর্ক করা হয় ক্লিনিক মালিককে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : শরীয়তপুরে সুরেশ্বরের পীর শাহিন নুরীর মুক্তির দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন