নওগাঁর পত্নীতলায় আত্রাই নদী থেকে অঞ্জনা কর্মকার (৪৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ ) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
অঞ্জনা কর্মকার উপজেলার বাদপুঁইয়া গ্রামের মৃত জতীন কর্মকারের মেয়ে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সকালে উপজেলার কাঞ্চন গ্রাম এলাকায় আত্রাই নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, স্থানীয়দের মতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে বুঝে দেওয়া হবে।
পড়ুন:হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ
ইমি/


