বিজ্ঞাপন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে মহাসড়কের লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট ছড়িয়ে পড়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ‘মহাঅষ্টমী স্নান উৎসব’। এ উপলক্ষে সেখানে হাজার হাজার পুণ্যার্থী জড়ো হয়েছেন। এতে ওই এলাকায় সড়ক ও মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজট দেখা দিয়েছে।

জানা গেছে, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী অষ্টমী স্নান উৎসব ২৫ মার্চ শুরু হয়েছে, যা আজ ২৬ মার্চ পর্যন্ত চলবে। আজ সকাল থেকে উৎসবে পুণ্যার্থীদের সমাগম বেশি হওয়ায় যানবাহনের মাত্রাতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয়। যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে।

ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের চালক নুরুজ্জামান বলেন, বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করেছি, তবু খুব বেশি স্বস্তি মেলেনি। গাড়ির চাপ এত বেশি যে প্রায় স্থির অবস্থায় চলতে হচ্ছে।

ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসবের কারণে যানবাহনের চাপ বেড়ে গেছে। হাইওয়ে পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে এবং যানজট নিরসনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : ১২ মন্ত্রণালয়ে নতুন সচিব, পাঁচজনকে প্রত্যাহার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন