বিজ্ঞাপন

ভিয়েতনামের কাছে ৩ গোলে হার, দ্বিতীয়ার্ধে রক্ষণে কিছুটা স্বস্তি বাংলাদেশের

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধেই তিন গোল হজম করে বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে বিরতির পর রক্ষণভাগে দৃঢ়তা দেখিয়ে আর গোল খেতে হয়নি হামজা-সোমিত-ফাহমিদুলরা।

‎হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটির অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভিয়েতনামের ডিফেন্ডার শুয়ং তিয়েন আইনের কর্নার থেকে শট নেওয়ার চেষ্টা করেন পাম তুন হাই। কিন্তু তিনি বলের নাগাল পাওয়ার আগেই বিপদমুক্ত করতে গিয়ে জায়ান আহমেদ উল্টো বিপদ ডেকে আনেন। বাংলাদেশি এই ডিফেন্ডারের পা থেকেই বল চলে যায় জালে। ১৭ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ এনগুয়েন হোয়াংয়ের ভলি ঠেকিয়ে দলকে রক্ষা করলেও এক মিনিট পর আর পারেননি। আরেকটি সেট পিস থেকে দো দুই মানহের শটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ।

প্রথমার্ধের ৩৮ মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। এনগুয়েইন হাই লং বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন।

প্রথমার্ধে ৪-৩-৩ ফরমেশনে খেললেও দ্বিতীয়ার্ধে ৫-৩-২ ফরমেশনে নামে বাংলাদেশ। এই পরিবর্তনে রক্ষণ কিছুটা গুছিয়ে ওঠে এবং ভিয়েতনামকে আর গোল করতে দেয়নি দলটি।

বিরতির পর ৫২ মিনিটে রাফায়েলসনকে একা পেয়েও গোল করতে দেয়নি বাংলাদেশের রক্ষণ। ৬০ মিনিটে বদলি নেমে শাহরিয়ার ইমনের শট ব্লক করে স্বাগতিকরা। ৬৯ মিনিটে হামজা চৌধুরীর ভুল পাস থেকে সুযোগ পেয়েও খুয়াত ফন খাংয়ের শট বারে লাগে।

শেষদিকে ভিয়েতনাম আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও তপু বর্মণ ও শ্রাবণের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি। ৮৪ মিনিটে রাফায়েলসনের শট অল্পের জন্য বাইরে যায়, আর ৮৮ মিনিটে দো হোয়াংয়ের শট লাগে গোলবারে। ফলে দুই বছর আগে লেবাননের কাছে ৪-০ গোলে হারের পুনরাবৃত্তি এড়াতে পেরেছে বাংলাদেশ।

চার দিনের মধ্যে এএফসি এশিয়ান কাপে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে হামজা চৌধুরীসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে একাদশে দেখা গেছে। হামজার সঙ্গে ছিলেন সামিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম।

‎র‍্যাঙ্কিংয়েই ব্যবধান ছিল স্পষ্ট, যার ছাপ ফুটে উঠল মাঠেও। ফিফা আন্তর্জাতিক ম্যাচে আজ ভিয়েতনামের কাছে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভিয়েতনামের অবস্থান ১০৩–এ, বাংলাদেশ ১৮১। বাংলাদেশ তিনটি গোল হজম করেছে প্রথমার্ধে। ‎হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটই স্বাগতিকদের আটকে দিয়েছে বাংলাদেশ। শক্তিতে পার্থক্যের কারণে এমন হার অপ্রত্যাশিত না হলেও দুশ্চিন্তার জায়গা অবশ্য মিলিয়ে যায়নি। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর এক বছর পেরিয়েছে। এই সময়ে বাংলাদেশ খেলেছে আটটি ম্যাচ। হার–জিতের দিকটা বাদ দিলে মাঠে অন্তত লড়াইটা দেখা গেছে বেশির ভাগ সময়ই। তবে আজ ভিয়েতনামের বিপক্ষে তেমন কিছু দেখা মেলেনি।

বিজ্ঞাপন

পড়ুন : ভিয়েতনামের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন