বিজ্ঞাপন

একাধিক পুরুষের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন

বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরা মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। গত দুই বছরে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে এই অভিনেত্রীর। কখনো হিরে ব্যবসায়ী হর্ষ মেটা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদী মালাইকার প্রেমের গুঞ্জনে সরগরম বিটাউন।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব চর্চা নিয়ে কথা বলেছেন মালাইকা। ক্রমাগত নাম জড়ানো বা ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখন আর এসব তাকে বিচলিত করে না। মালাইকা বলেন, ‘এখন আমি এগুলো রসিকতা হিসেবেই গ্রহণ করি।’ এমনকি এসব গুঞ্জন নিয়ে ছেলে আরহান খানের সঙ্গে বসে হাসাহাসিও করেন বলে জানান তিনি।

গত বছর এনরিকের এক অনুষ্ঠান থেকে হর্ষ মেটার সঙ্গে তার সম্পর্কের খবর চাউর হয়। সম্প্রতি তারা বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। এর মধ্যেই আবার সৌরভ বেদীর সঙ্গে তার ঘনিষ্ঠ নাচের ভিডিও নতুন করে জল্পনার জন্ম দেয়। একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সমাজে টিকে থাকা বা সঙ্গীর অভাব বোধ করেন কি না এমন প্রশ্নের জবাবে মালাইকা বেশ পরিণত ও আত্মবিশ্বাসী উত্তর দিয়েছেন।

তিনি বলেন, ‘এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনিই হবে। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা যা হচ্ছে, সব নিয়ে খুশি আমি। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ। খুব সুন্দর বিষয় এগুলো। কিন্তু আমি খুব সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’, এমন অনুভূতি নেই আমার।’

তার কথায়, ‘বরং আমি নিজেকে নিজে তৈরি করেছি। সেটা নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনো পুরুষের দরকার নেই।’ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর মালাইকা নিজেকে নতুন করে চিনিয়েছেন। বার্ধক্যকে জয় করা গ্ল্যামার আর স্বাধীনচেতা জীবনবোধই এখন তার প্রধান পরিচয়।

পড়ুন:পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ ২ শুটার গ্রেফতার

দেখুন:এবার সমুদ্র তলদেশ থেকে ভেসে উঠছে ইরানের ভয়ংকর মি/সা/ই/ল সিটি?

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন