মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত ডিসপ্লে প্রদর্শনে প্রথমবার অংশগ্রহণ করেই বাজিমাত করেছে দিনাজপুর সদর উপজেলার প্রত্যন্ত এলাকার দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে দ্বিতীয় স্থান অর্জনে সক্ষম হয় ১০ নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ডিসপ্লে প্রদর্শন শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম। ডিসপ্লে প্রদর্শনের দ্বিতীয় স্থানের পুরস্কার গ্রহণ করেন দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল লতিফ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
পুরস্কার গ্রহণ করে উচ্ছ্বসিত কন্ঠে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতিবেদককে জানান, দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলার প্রত্যন্ত এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান। দিনাজপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখান থেকে এসে ডিসপ্লেতে প্রথমবার অংশগ্রহণ করে শিক্ষার্থীরা দিনাজপুরবাসীকে জানিয়ে দিল আমরাও পারি,আমরাও পারি।
পড়ুন- সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার
দেখুন- যথাযথ মর্যাদায় সারাদেশে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস


