বিজ্ঞাপন

আখাউড়া সীমান্তে বিজিবির অভিযান, ৮১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে উপজেলার বাউতলা সীমান্ত এলাকা থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ১০ মিনিটের দিকে বিজিবি-৬০ ব্যাটালিয়নের একটি দল সীমান্ত পিলার ২০২৫/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের কাছাকাছি একটি মাঠের পাশে খোলা স্থানে মজুদ অবস্থায় ৯৫৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।


বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৮১ লাখ ৫০০ টাকা। এগুলো অবৈধভাবে দেশে আনার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।


তিনি আরও জানান, জব্দ করা শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পড়ুন- যমুনা সেতু এলাকায় দীর্ঘ যানজট, ঢাকামুখী যাত্রায় ভোগান্তি

দেখুন- পুলিশকে জানিয়ে চুরি, অসুবিধায় চাইলেন সহযোগিতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন