বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তির অভিযোগে এক যুবক আটক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটুক্তির অভিযোগে বিধান রায় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

‎শুক্রবার (দুপুরে) রানীশংকৈল থানা পুলিশ তাকে আটক করে।

‎জানা যায়, উপজেলার নেকমরদ পারকুন্ডা গ্রামের বাসিন্দা বিধান রায় তার ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট করেন।

‎বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে।

‎খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বিধান রায়কে আটক করে থানায় নিয়ে যায়।

‎এ বিষয়ে রানীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

বিজ্ঞাপন

পড়ুন- পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ ২ শুটার গ্রেফতার

দেখুন- কুলাউড়ায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন বীর মুক্তিযোদ্ধারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন