জামালপুরে ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) পৃথক অভিযানে ১৪৫ বোতল ভারতীয় মদ ও প্রসাধনী পণ্য সহ ২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোরে (২৭ মার্চ) জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা ১০৭৬ সীমান্ত পিলারের কাছে ৮৩ বোতল ও বাংলাবাজার বিজিবি সদস্যরা সীমান্তের ফুলবাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় মদ গুলো উদ্ধার করেন। এসময় ২ মাদক কারবারীকে আটক করা হয়।
এছাড়াও শৈলমারী সীমান্তে গয়টাপাড়া বিওপির বিজিবির অভিযানে ৪৪০ পিস প্রসাধনী পণ্য জব্দ করা হয়েছে ।
বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবির সদস্যরা বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন- সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার
দেখুন- ‘ট্রাম্পকে বিভ্রান্ত করেছে নেতানিয়াহু’ ঘুরে যাচ্ছে যু/দ্ধে/র মোড়!


