রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। এ ঘটনায় ইমনের বন্ধু ওমন ফারুক (২০) আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে তেজগাঁও সাওদান গ্রুপ কোম্পানীর সামনের রাস্তায় ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় পথচারীরা তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে ইমনকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঢাকা মেডিকেলে মৃত শাহরিয়ার ইমনের বোনজামাই মো. সাদ্দাম হোসেন জানান, ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ছিল মুগদা মান্ডা মধ্যপাড়া তাদের নিজস্ব বাসা। বাবার নাম মৃত হযরত আলী।
তিনি আরও জানান, রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে এলাকায় বন্ধু ওমর ফারুককে সাথে ঘুরতে বের হয়। রাত ২টার দিকে খবর পাই তেজগাঁও এলাকায় ট্রাকে সাথে দুর্ঘটনার কথা। এরপর ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই ওই দুজনকে পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে ইমনকে চিকিৎসক মৃত বলে জানান। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
পড়ুন:সদরঘাটে ঢাকামুখী মানুষের ভিড়, বাড়তি ভাড়ায় দুর্ভোগে যাত্রীরা
দেখুন:ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?
ইমি/


