বিজ্ঞাপন

জন্মদিনে সিয়ামের সঙ্গে ছবি প্রকাশ করে যা লিখলেন শাবনূর

আজ ঢালিউড চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্মদিন। বিশেষ দিনটিতে নায়ককে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কামনা জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

রোববার (২৯ মার্চ) শাবনূর তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিয়ামের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, শুভ জন্মদিন সিয়াম আহমেদ। তোমার স্বপ্নপূরণের পথে নিরন্তর সাফল্য কামনা করি। তোমার প্রতিভা ও পরিশ্রমে পৃথিবী আলোকিত হোক!

নায়িকার এমন পোস্টে ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন প্রিয় নায়ককে। একই সঙ্গে প্রিয় অভিনেত্রীকে নতুন সিনেমায় দেখার ইচ্ছা প্রকাশ করেন।

এর আগে ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছিলেন শাবনূর। যে পোস্ট ভক্তদরে নজর কাড়ে। অনেক ভক্ত শাকিবের সঙ্গে শাবনূর জুটির নতুন সিনেমা দেখার ইচ্ছাও প্রকাশ করেন।

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান।

ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে ঢালিউডে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

বিজ্ঞাপন

পড়ুন : অস্ট্রেলিয়ার ১৯টি প্রেক্ষাগৃহে চলছে ‘বনলতা এক্সপ্রেস’, বিশেষ প্রদর্শনীতে ‘দম’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন