প্রিপেইড মিটারের গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে সরকার মাসিক মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই মিটার চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, খুব দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হবে।


