ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় মরিয়ম নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ (রবিবার) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের এক মাত্র মেয়ে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রæত গামি একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ি এসে শিশুটির শরীরের উপর দিয়ে চলে যায় । ঘটনার পর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় এক মাত্র সন্তানের মৃত্যুতে মায়ের কান্নায় হাসপাতাল প্রাঙ্গন ভারি হয়ে উঠে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হোসেন জানান , শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার এসআই হাসনুজ্জামান বলেন , শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন:জ্বালানি সংকটে শিক্ষা ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে
দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |
ইমি/


