বিজ্ঞাপন

পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল

পশ্চিমবঙ্গের সুপরিচিত অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেন! ‘চিরদিনই তুমি যে আমার’ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণ।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ে দুর্ঘটনা শিকার হন রাহুল। এ সিরিয়ালের শুটিং ভারতের দিঘার তালসারি সৈকতে হচ্ছিল। সেখানেই পানিতে ডুবে যান তিনি।

গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিঘা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় অভিনেতার।

শোনা যাচ্ছে, ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে নেমে তলিয়ে যান বলে খবর। তালসারিতে পানিতে নামেন তিনি। তিনি তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। পানিতে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুলের। তিনি প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। বাণিজ্যিক ও মূলধারার সিনেমায় সমানভাবে দেখা গেছে তাঁকে।

রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’ ইত্যাদি।

রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে তাঁরা আলাদাভাবে থাকা শুরু করেন। পরে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান সহজ। সম্প্রতি ‘সহজকথা’ নামে পডকাস্ট শুরু করেন রাহুল, যা বেশ আলোচিত হয়েছে।

পড়ুন : বাসায় মিলল কোরীয় অভিনেতার মরদেহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন