বিজ্ঞাপন

জয়পুরহাটে আলুচাষিদের ক্ষতিপূরণ ও ন্যায্য মূল্যের দাবিতে লাল পতাকার মিছিল

প্রাকৃতিক দুর্যোগ ও বাজারের অস্থিরতায় ক্ষতিগ্রস্ত আলুচাষিদের দ্রুত ক্ষতিপূরণ, উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সরকারি মূল্যে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছানোর দাবিতে জয়পুরহাটে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা সমাজতান্ত্রিক দলের (বাসদ) আয়োজনে শহরের চিনিকল দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের মাছুয়া বাজার হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাটার মোড় হয়ে পাঁচুর মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ, বাজারের চরম অস্থিরতা এবং সংরক্ষণের অভাবে আলুচাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। কৃষকদের এই ক্ষতি শুধু তাদের ব্যক্তিগত নয়, এটি সমগ্র দেশের কৃষি অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলছে। তাই ক্ষতিগ্রস্ত চাষিদের বাঁচাতে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি মূল্যে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। টেকসই কৃষি ব্যবস্থার জন্য কৃষকের ন্যায্য অধিকার রক্ষা করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব বলে বক্তারা স্মরণ করিয়ে দেন।

জেলা বাসদের আহ্বায়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)আহ্বায়ক বদিউজ্জামান বদি ও সাধারণ সম্পাদক রমজানুজ্জামানসহ অন্যরা।

পড়ুন:চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল

দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন