বিজ্ঞাপন

খুলনায় তেলে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

খুলনায় জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে খুলনা তেলিগাতী সিটি বাইপাস রোডে আকন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপেন সাধন রনি।

অভিযানকালে দেখা যায়, ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার জ্বালানিতে ৮২০ গ্রাম তেল কম দিচ্ছিল। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ফিলিং স্টেশনের ম্যানেজার মুজাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেলের সঠিক সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক আলী হাসানসহ র‌্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন:চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল

দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন