বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণে আসিফ, উত্তরে আরিফুল এনসিপির মেয়র প্রার্থী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রার্থী ঘোষণা করা হয়েছে। উত্তরে আরিফুল ইসলাম আদীব ও দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের নাম আজ রবিবার (২৯ মার্চ) রাত ৯টায় ঘোষণা করা হয়। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আহবায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

আসিফ মাহমুদ সম্প্রতি অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পদত্যাগের পর তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার কথা জানালেও শেষ পর্যন্ত সরে গিয়ে এনসিপিতে যোগ দেন। পরে তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলীয় মুখপাত্র করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা উত্তরে আলোচিত নাম আরিফুল ইসলাম বর্তমানে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা-১৮ আসনে দলীয় প্রার্থী হিসেবে ভালো লড়াই করেছেন।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য তরিকুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি কর্পোরেশন মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল।

পড়ুন : সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন