সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হল’-এ ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “দেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের কাজে লাগিয়ে, দেশপ্রেম, টিম স্পিরিট ও ঐকান্তিক ইচ্ছার মাধ্যমে বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জন করবে।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্রীড়া কাঠামোর ভিত্তিকে স্মরণ করে বলেন, বর্তমান সরকার দেশব্যাপী আন্তর্জাতিক মানের ‘স্পোর্টস ভিলেজ’ ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ নির্মাণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে আধুনিকায়ন করছে।
তিনি আরও জানান, আগামী ৩০ এপ্রিল থেকে সারাদেশে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে এবং ২০২৭ সাল থেকে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তরুণ খেলোয়াড়দের ‘নতুন বাংলাদেশের সোনালি প্রহরের অগ্রদূত’ হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড’ কার্যকর হচ্ছে। এছাড়া বিভাগীয় শহরগুলোর সাতটি বিকেএসপি শাখাকে পূর্ণাঙ্গ বিকেএসপিতে রূপান্তর করে আঞ্চলিক পর্যায়ে বিশ্বমানের প্রশিক্ষণ নিশ্চিত করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড বিতরণ করেন এবং আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করেন।
পড়ুন: ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১
আর/


