বিজ্ঞাপন

ক্লাস চলাকালীন ছাদের পলেস্তরা খসে পড়া, আতঙ্কে শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্লাস চলাকালীন সময়ে একটি শ্রেণিকক্ষের ছাদের পলেস্তরা খসে পড়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণির ‘বি’ শাখার ক্লাস চলার সময় হঠাৎ করে ছাদ থেকে বড় আকারের পলেস্তরার একটি অংশ খসে মেঝেতে পড়ে। বিকট শব্দে ভীতসন্ত্রস্ত হয়ে শিক্ষার্থীরা দ্রুত শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায়। পরে তাদের অন্য কক্ষে সরিয়ে নিয়ে পাঠদান চালানো হয়। ঝুঁকিপূর্ণ বিবেচনায় ওই ভবনের আরও দুটি শ্রেণিকক্ষে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ভবনটির ছাদ অনেকদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। এ কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে ক্লাস করতে হতো।
মোগড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুস বলেন, “ভবনটির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। ঝুঁকি নিয়েই ক্লাস নিতে হচ্ছিল। আজ ছাদের পলেস্তরা খসে পড়লেও সৌভাগ্যবশত কেউ আহত হয়নি। পরে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।”
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম ভূঁইয়া জানান, ভবনটি ২০০৪ সালে নির্মিত হলেও বর্তমানে এর তিনটি কক্ষই প্রায় অকেজো হয়ে পড়েছে। দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়ে তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”
ঘটনার পর অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন:দিনাজপুরের ঘোড়াঘাটে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা সিলিন্ডারবাহী ট্রাকের,হেলপার নিহত

দেখুন:চা বিক্রি করে সংসার চলে দিনাজপুরের জনপ্রতিনিধির | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন