বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ওঠা তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রোর্ক এবং ব্লেয়ার টিকনার।

ইনজুরির কারণে ঘরের মাঠে সাম্প্রতিক মৌসুমে ছিটকে থাকা এই তিন বোলারের প্রত্যাবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন দলের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘ও’রোর্ক, টিকনার এবং ফিশার গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছে দলে ফেরার জন্য। তাদের ফিরে আসা আমাদের জন্য দারুণ খবর।’

এছাড়া অফ-স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট আবারও সাদা বলের দলে ফিরেছেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিনি পুনরায় দলে ডাক পেয়েছেন।

আইপিএলে ব্যস্ত থাকায় তারকা অনেক ক্রিকেটার এই সিরিজে নেই। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএল খেলতে থাকায় টেস্ট অধিনায়ক টম ল্যাথাম-এর ওপর নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে। শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ শেষে মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং বেন সিয়ার্স মূল দলে যোগ দেবেন।

নিউজিল্যান্ড আগামী ১৩ এপ্রিল তাদের দেশ ছাড়বে। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল।

বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড ওয়ানডে দল:
টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

টি-টোয়েন্টি দল:
টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বকাপ প্রতিপক্ষদের ‘১৪ গোল’ করতে দেখে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন