ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। খুলনা থেকে কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টার দিকে কালীগঞ্জের বারোবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার আলী উপজেলার বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
বারোবাজার হাইওয়ে পুলিশ জানিয়েছে, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস বারোবাজার বাসস্টান্ড এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হোটেলে ধাক্কা দেয়। এ সময় বাইসাইকেল চালক কাওসার আলী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন৷
এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়৷ গুরুতর আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আলমগীর কবির বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন:বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
দেখুন:বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
ইমি/


