জামালপুর সদর উপজেলার নান্দিনা-লক্ষ্মীরচর ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন সেতুর জন্য অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। আজ সকাল থেকে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দারের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনাবাহিনী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার জানান, নান্দিনা লক্ষ্মীরচর রহ্মপুত্র নদের ওপর ১০৬ কোটি টাকা ব্যয়ে ৬০৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ চলছে। সেতুর জন্য অধিগ্রহন করা জমি থেকে স্থাপনা সরিয়ে নিচ্ছিলেন না মালিকরা। সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের জন্য আজ অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেতু নির্মান কাজ দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
নান্দিনা লক্ষ্মীরচর সেতুর নান্দিনা বাজার অংশে ২০-২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মাঝে বহুতল মার্কেট, দোকান ও বসতবাড়ী রয়েছে। অভিযান চলাকালে নিজেদের মালামাল সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালান ব্যবসায়ীরা।
পড়ুন:ঝিনাইদহ রাস্তার পাশে হোটেলে বাসের ধাক্কা, প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
দেখুন:ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ বাস উল্টে পড়লো পদ্মায়
ইমি/


