বিজ্ঞাপন

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে কিশোরের করুণ মৃত্যু

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে মো. নেয়ামত (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর কড়ইতলা এলাকার কয়লাঘাটে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নেয়ামত ওই এলাকার বাসিন্দা বাবুর ছেলে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নদী থেকে তাকে উদ্ধার করা হলেও তার আর প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে অসাবধানতাবশত পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।

পড়ুন:‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই: সংসদে মন্ত্রী

দেখুন:ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ বাস উল্টে পড়লো পদ্মায় 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন