বিজ্ঞাপন

পটিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ল কম্বল কারখানা

চট্টগ্রামের পটিয়ায় একটি কম্বল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটির মালিক জসিম উদ্দিন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে কারখানার ভেতরে থাকা কম্বল, কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

পড়ুন : স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন, ধর্ষণচেষ্টায় যুবকের ৭ বছর কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন