সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর ভূপাতিত করা হয়। ধ্বংসাবশেষটি একজন বাংলাদেশির ওপর পড়ে মৃত্যু ঘটে।
নিহত বাংলাদেশির নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। ‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, ড্রোনটি আল রিফার একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় টার্গেট করা হয় এবং ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়ে।
সংগঠনটি জানিয়েছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করেছে। দেশটির সরকারি কর্মকর্তারা সতর্ক করেছেন, সঠিক তথ্যের জন্য শুধুমাত্র সরকারি সূত্রের ওপর নির্ভর করতে হবে এবং ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা উপস্থিত আছেন।
পড়ুন: আটকেপড়া বাংলাদেশি ৬ জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি দিলো ইরান
আর/


