বিজ্ঞাপন

ময়মনসিংহের ফুলপুর ও ত্রিশালে ২ ধর্ষণ মামলার মূল আসামিদ্বয় গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে স্কুল পড়ুয়া নাবালিকা ছাত্রীকে (১৩) ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলার প্রধান ও একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। চাঞ্চল্যকর এ মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয় র‍্যাব। একই সাথে জেলার ত্রিশালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের আরেকটি মামলার প্রধান আসামিও র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, ১৩ বছর বয়সী স্কুলছাত্রী ময়মনসিংহের ফুলপুর থানাধীন নিজ বাড়িতে বাবা-মা ও দাদির সাথে বসবাস করত। গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত মো. রুবেল মিয়া (৪০) তাদেরই প্রতিবেশী। তার গ্রামের বাড়ি ফুলপুরের বড় শুনই এলাকায়।

গত ২৯ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী কিশোরী নিজ বাড়ি থেকে বাইরে যায়। কিছুক্ষণ পর ফিরে এলে ঘরের ভেতরেই সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার কারণ জানতে চাইলে মৃত্যুর আগে দাদির কাছে সে এক হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দেয়। ভুক্তভোগী জানায়, “রুবেল মিয়ার বাড়ি থেকে আমি কীটনাশক খেয়ে এসেছি, রুবেল আমার সর্বনাশ করেছে, ফুসলিয়ে ধর্ষণ করেছে, এই মুখ কাউকে দেখাবো না।”

অবস্থা বেগতিক দেখে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন গত ৩০ মার্চ ভোর রাত আনুমানিক ৪টার দিকে তার মর্মান্তিক মৃত্যু হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৩০ মার্চ ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনাটি প্রিন্ট, ইলেকট্রনিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ব্যাপক জনরোষ ও ঘটনার স্পর্শকাতরতা বিবেচনায় র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ছায়াতদন্ত শুরু করে। এরপর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর থানাধীন রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ফুলপুরের ঘটনার পাশাপাশি র‍্যাব-১৪, ময়মনসিংহের আরেকটি আভিযানিক দল ত্রিশাল থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তার করেছে।

জানা যায়, ত্রিশাল থানায় ১৬ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। এ মামলার প্রধান ও একমাত্র অভিযুক্ত মো. কলিম উদ্দিন ওরফে কলম উদ্দিন (৫৮)। তার বাড়ি ত্রিশাল থানার ধলাইমান এলাকায়। আজ (বুধবার) ভোর রাত সোয়া ৩টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জঘন্য এসব অপরাধের আসামিদের গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

পড়ুন- আটকেপড়া বাংলাদেশি ৬ জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি দিলো ইরান

দেখুন- বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশও কেন ইরানের সামনে অসহায়?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন