জামালপুরে জ্বালানি সংকটের কারণে জেলার বেশিরভাগ পাম্প বন্ধ রয়েছে। জ্বালানি তেলের সরবরাহ না থাকায় বুধবার সকাল থেকে তেলের পাম্প বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন থেকে বৈশ্বিক সংকটের কারণে সারাদেশে পাম্প গুলোতে ব্যাপক তেলের সংকট দেখা দেয়। ভয়াবহ জ্বালানি সংকটের কারণে জেলার ১৭ টি পাম্প খুড়িয়ে খুড়িয়ে চলছে। মাঝে মধ্যেই তেল সরবরাহ বন্ধ রাখা হচ্ছে পাম্প গুলোতে। ডিজেল, পেট্রোল ও অকটেন সংকটের কারণে কৃষি অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। কৃষকরা ডিজেল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।
পাম্প গুলোতে পেট্রোল ও অকটেন নিতে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা।
বুধবার সকাল থেকে জামালপুরের বেশিরভাগ পাম্পে জ্বালানি সরবরাহ না থাকায় সাময়িক বন্ধের পাশাপাশি কয়েকটি পাম্পে প্রাইভেটকারের দীর্ঘ লাইন দেখা দেয়।
দীর্ঘক্ষণ অপেক্ষা করেও প্রাইভেটকারে তেল সরবরাহ করা হচ্ছে ৫০০ টাকার তেল। ফলে ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা।
পড়ুন- রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী


