মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোর রাকিবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে সদর উপজেলার পঞ্চসারের বিনোদপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। দু’জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়ে যায়।
নিহত মো. রাকিব (১৫) মাদারীপুরের শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের সৌদি প্রবাসী শাহাদাৎ মাতব্বরের ছেলে। মা- সন্তান মিলে শহরের পঞ্চাসার ইউনিয়ন বসবাস করেন। মা-ছেলে একটি ফ্যাক্টরিতে কাজ করতে বলে জানা যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এ সময় দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
মঙ্গলবার সকালে প্রায় ১৯ ঘন্টা পর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- যারা ভোট দেননি, তাদের প্রতিনিধিত্বও করা আমার পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
দেখুন- দুবাই বন্দরে তেলবাহী জাহাজে হা-ম-লা ঘিরে তীব্র উত্তেজনা!


