ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমশের আলী (৭১) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত শমশের আলী ঝিনাইদহ শহরতলীর মুরারীদহ গ্রামে ছেলের বাড়িতে বসবাস করতেন।
বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে হরিণাকুন্ডু উপজেলার সাবেকবিন্নি গ্রাম থেকে শমশের আলী ঝিনাইদহ শহরে ছেলের বাড়িতে আসেছিলেন। পথিমধ্যে শহরের আরাপপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কলাবোঝায় ব্যাটারিচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, নিহত ব্যক্তি বয়স্ক হওয়ায় তাঁর স্বজনরা ময়নাতদন্ত করতে রাজি হননি। তারা এ ঘটনায় কোনো অভিযোগ করতে চান না মর্মে মরদেহ নিয়ে গেছেন। নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।
পড়ুন- সংবিধান সংশোধনে অচিরেই কমিটি করা হবে: চিফ হুইপ
দেখুন- কুয়েতে বিমানবন্দরে ড্রোন হা-ম-লা, যু-দ্ধে-র পূর্ণ অবসান চায় ইরান


