বিজ্ঞাপন

ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির (ceasefire) প্রস্তাব দিয়েছে। তবে তিনি শর্ত দিয়েছেন— হরমুজ প্রণালি সম্পূর্ণ “খোলা, নিরাপদ ও স্বাভাবিক” না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধবিরতি বিবেচনা করবে না।

বুধবার (১ এপ্রিল) ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় এমন দাবি করেন তিনি।

ট্রাম্প তার বিবৃতিতে ইরানের প্রেসিডেন্টকে আগের নেতাদের তুলনায় “কম উগ্র ও বেশি বুদ্ধিমান” বলে উল্লেখ করেন। একইসঙ্গে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলবে এবং “ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে”—এমন মন্তব্যও করেন তিনি।

এতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‌‌‘‘ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন!’’

তিনি বলেন, ‘‘হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে, তখনই আমরা এটি বিবেচনা করব। তার আগ পর্যন্ত, আমরা ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেব অথবা তারা যেমনটি বলে প্রস্তর যুগে পাঠিয়ে দেব!!!’’

তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান কিংবা অন্য কোনও স্বতন্ত্র সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি।

সূত্র: এএফপি।

বিজ্ঞাপন

পড়ুন : দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন