জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের শশুড়রবাড়ীর স্বজনদের মারধরে শিকার হয়ে আব্দুল হাকিম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাওলা গোপালপুর নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, পারিবারিক ভাবে ৫ বছর আগে পাশে এলাকা নরুন্দি কচুনধরার কাদিউর রহমানের মেয়ে কামনুর নাহারের সাথে বিয়ে হয় শামীমের। সংসারে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহের জের সমাধানের জন্য আজ রাতে সালিসি বসেছিলো নিহত আব্দুল হাকিমের বাড়িতে। এসময় দুই পক্ষের কথাকাটাটির এক পর্যায়ে ছেলে শামীমের শশুড়সহ বাকিরা আব্দুল হাকিমকে মাটিতে ফেলে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে৷ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
পড়ুন: সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত
আর/


