জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। এর আগে বিকেলে পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে শিশুটিকে বাড়িতে একা রেখে তার মা আত্মীয়কে এগিয়ে দিতে বাইরে যান। সেই সুযোগে প্রতিবেশী মাসুদুর রহমান মাসুদ শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় শনিবার রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন।
পরে আহ বুধবার বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকায় তার আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।
পড়ুন- চুয়াডাঙ্গায় ৪৬০০ হেক্টর জমিতে তুলার আবাদ, উৎপাদনের বাজারমূল্য ছাড়াবে ১০৫ কোটি টাকা
দেখুন- ইরান যু/দ্ধে/র ধাক্কা: আরব বিশ্বে ১৯৪ বিলিয়ন ডলারের ক্ষতি!


