বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে খাল খনন ও শিশু পার্কের উদ্বোধন

মুন্সীগঞ্জ পৌরসভার সার্কিট হাউস সংলগ্ন খাল পুনঃখনন, পরিষ্কার ও সংস্কার কাজ এবং দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা শিশু পার্ক নতুনভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় দোয়া-মোনাজাত ও মাটি কাটার মধ্য দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
উদ্বোধনের পর তিনি নিজেই খালে নেমে খনন, পরিষ্কার ও সংস্কার কাজে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি মাহবুব, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।

পড়ুন- সাংবাদিকের উপর অতর্কিত যুবদলের নেতার হামলা, গ্রেফতার-১

দেখুন- অর্থনীতির অনেক সূচক ভালো নেই: গভর্নর 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন