চট্টগ্রামের কালুরঘাটের পূর্বপাড়ে ফেরীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ৯ টার দিকে বোয়ালখালী অংশে কালুরঘাট ব্রিজের পূর্ব পাশে ফেরিঘাট এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ট্রাকটি পানিতে তলিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে এবং গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে (মেডিকেল) পাঠানো হয়েছে।
উদ্ধার অভিযান তদারকি করতে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাসহ স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন।
বিজ্ঞাপন


