বিজ্ঞাপন

ঢাকাসহ ৫ বিভাগে বাড়বে গরমের তীব্রতা

সারা দেশে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এতে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে গরমের তীব্রতা বাড়তে পারে।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, বর্তমানে রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। এর পাশাপাশি শুক্রবার (৩ এপ্রিল) থেকে ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জেলাতেও গরমের দাপট বাড়তে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, তাপপ্রবাহের পরিধি ধীরে ধীরে বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে। দেশের অন্যত্রও দু-এক জায়গায় এ পরিস্থিতি দেখা দিতে পারে।

শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

অন্যদিকে নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

তাপপ্রবাহের মধ্যে স্বাস্থ্যঝুঁকি এড়াতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি রোদে অবস্থান না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এ সময় হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। নাগরিকদের ছায়াযুক্ত স্থানে থাকা এবং পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে।

বিডব্লিউওটির তথ্যমতে, চলমান এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এর মধ্যে দেশের কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে, যা সাময়িক স্বস্তি এনে দিতে পারে।

পড়ুন: ইসরাইলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন