বিজ্ঞাপন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও তার শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) সকালে জয়দেবপুর ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) এবং তার দুই বছর বয়সী ছেলে রুদ্র দাস।

পুলিশ জানায়, রাজেন্দ্রপুর এলাকায় রেললাইনের ওপর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মিতি রানী দাসের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে রুদ্র দাসকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটির মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাইয়ুম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরের কাশিমপুরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণে জ্বালানি উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন