২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় হাসপাতালের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এ সময় জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক প্রমুখ।
সভায় প্রতিমন্ত্রী আব্দুল বারী জয়পুরহাট জেনারেল হাসপাতালের সেবার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য রোগীদের সেবার মান ভালো রাখার প্রতি নির্দেশ দেন।
পড়ুন- রাজধানীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল আজ
দেখুন- জামালপুরে জ্বালানি সংকটে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা


