আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি জাগিয়ে তুলতে হবে। তাঁর জন্য দেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে নিয়মিত সাংস্কৃতি চর্চা করতে হবে। ঐতিহ্যগত ভাবে আমাদের যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আছে তা যদি জাগিয়ে তোলা যায় তবেই দেশ থেকে মাদক ও কিশোর গ্যাং দূর হবে।
ময়মনসিংহের ত্রিশালে শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি) এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জানতে হলে ত্রিশালে আসতে হবে। এবার সরকারিভাবে ত্রিশালে ১২৭তম নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠান উদ্বোধন করবেন। সকল বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন।
অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন। তিনি বলেন ময়মনসিংহ বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ১৭ বছর পর বাস্তবায়ন হতে যাচ্ছে। সেই জন্য তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে ত্রিশাল বাসীর পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জিনান । পাশাপাশি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ত্রিশালের প্রতি আন্তরিকতা দেখানোর জন্য ত্রিশালের সংসদ ডাঃ লিটন অভিনন্দন জানান ।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখরুদ্দীন বাচ্চু, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক কামরুল হাসান, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদউল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাহাঙ্গীর আলম, ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান।এ ছাড়াও ময়মনসিংহ বিভাগের জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ, ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী ।
পড়ুন- জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি
দেখুন- উচ্ছেদ অভিযান শুরু হবে আগেই খবর পৌঁছে দিচ্ছেন পুলিশ সদস্যরা!


